প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই ● এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ●

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন
অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতীম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অপ্রতীমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছালে তারা মহাসড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময় শিক্ষার্থীরা অপ্রতীম হত্যার বিচার, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ‘অপ্রতীমের রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগানে তারা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কুবি শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, অপ্রতীমের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি কুমিল্লায় অপরাধের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, অপ্রতীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মহাসড়ক অবরোধের কারণে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’

ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’

১৬ ঘণ্টা আগে
শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট

শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট

১৬ ঘণ্টা আগে
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

১৬ ঘণ্টা আগে
গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

১৭ ঘণ্টা আগে
মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

১ দিন আগে
কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

১ দিন আগে