প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এআই নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা চায় অস্ট্রেলিয়া জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ ‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা স্বীকার করেছে বলেও জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। প্রথমে তিনজন এবং পরে আরও একজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গ্রেফতার ব্যক্তিদের বয়স সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। তাদের অনেকের বয়স অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বেশি এবং তাদের সঙ্গে অপ্রতিমের বন্ধুত্ব ও ওঠাবসা ছিল বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অপ্রতিমের সঙ্গে থাকা মুঠোফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিরা ঘটনা স্বীকার করেছে। পুলিশ এখন পরবর্তী আইনগত প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

পুলিশের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, দ্রুত সময়ের মধ্যে সন্দেহভাজনদের গ্রেফতার ও আলামত জব্দ করা হয়েছে। ফরেনসিক বিশ্লেষণ ও ময়নাতদন্তের কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষ করে দ্রুত চার্জশিট দেওয়া হবে। বিচার আদালত করবে এবং সরকার প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মিনিট আগে
তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য

তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য

৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

২১ মিনিট আগে
৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

২৩ মিনিট আগে
বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

৪৭ মিনিট আগে
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪৯ মিনিট আগে