প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নেতানিয়াহুর ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট ● রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা ● সভরেন গ্যারান্টি থাকায় ভারত ও আদানির চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী ● শুধু প্রযুক্তি ব্যবহার নয়, নতুন উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ● রিজার্ভ থেকে ৪২ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক ● সিঙ্গাপুরে ‘বিএমসিএস কমিউনিটি নাইট ২০২৬’ ● মুলাদীর দারুল হিকমাহ মডেল মাদরাসায় শতভাগ পাস, এ+ ১০০ ● ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয় ● যে কারণে বাতিল হতে পারে সরকারি আবাসন বরাদ্দ ●

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

বিজ্ঞাপন
অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যাকাণ্ডে শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মোবাইল ফোনে অপ্রতিমের বাবার সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই নিউজটি দেখে আমরা খুবই মর্মাহত হয়েছি। আপনার ছেলের জন্য দোয়া রইলো। আপনাদের পরিবারকে যেন আল্লাহ তায়ালা ধৈর্য ধরার তৌফিক দেন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা এলাকার একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের মায়ের আইফোনও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন

মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: খোকন

১৮ ঘণ্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

১৮ ঘণ্টা আগে
আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির

আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির

২২ ঘণ্টা আগে
‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

২ দিন আগে
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

২ দিন আগে
‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

৩ দিন আগে