প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণভোটের প্রক্রিয়া এড়িয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলের এআই নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা চায় অস্ট্রেলিয়া জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ ‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসূচি, বৈঠক করবেন বিশ্বনেতাদের সঙ্গে

বিজ্ঞাপন
জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসূচি, বৈঠক করবেন বিশ্বনেতাদের সঙ্গে
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (২১ সেপ্টেম্বর) তিনি ঢাকা ছাড়বেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

রোববার এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এদিন তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য দেওয়া প্রাতঃরাশে এবং সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। একই দিন জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তরবিষয়ক উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন। জাতিসংঘের আনুষ্ঠানিক সূচিতেও ২৩ সেপ্টেম্বর ‘Climate Action and the Just Transition’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠান রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন তিনি।

সাধারণ বিতর্কের বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরার কথা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ও ধাত্রীসেবা বিষয়ক দুটি সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা এবং স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারের উদ্যোগ তুলে ধরবেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সফরের অংশ হিসেবে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য

তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

১ ঘণ্টা আগে
৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

২ ঘণ্টা আগে
বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

২ ঘণ্টা আগে
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২ ঘণ্টা আগে