প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এআই নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা চায় অস্ট্রেলিয়া জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ ‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

বিজ্ঞাপন
৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের
নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান, নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাস বন্ধ এবং বাল্কহেড মালিক-শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশের সব নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমিতির নেতারা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশালের নদীতে নতুন বৈধ বালুমহাল চিহ্নিত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ছয় দফা দাবির মধ্যে রয়েছে বৈধ বালুমহাল, বাল্কহেড, ড্রেজার ও শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠন।

এ ছাড়া নৌপথে চাঁদাবাজি, ডাকাতি ও অসাধু জেলেদের তাণ্ডল বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার, নিরাপদ নৌপথে বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। বিআইডব্লিউটিএ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নামে অবৈধ অর্থ ও মনগড়া টোল আদায় বন্ধেরও দাবি জানানো হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত মিঝি, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. জামান খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৯ মিনিট আগে
তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য

তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য

১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

১ ঘণ্টা আগে
বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

১ ঘণ্টা আগে
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

১ ঘণ্টা আগে