প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গণভোটের প্রক্রিয়া এড়িয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ প্রত্যাখ্যান ১১ দলের এআই নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা চায় অস্ট্রেলিয়া জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা ৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ ‘আমি একজন মা, আমার কী কওনের আছে’: আটক তুহিনের মা বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য

বিজ্ঞাপন
তেজগাঁওয়ে আটক ২৩ জনের ১২ জনের উগ্রবাদী সংশ্লিষ্টতার তথ্য
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে জুমার নামাজের পর আটক ২৩ জনের মধ্যে ১২ জনের উগ্রবাদী তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে অবস্থানরত ব্যক্তিদের আটক করা হয়। পরে তাদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ২৩ জনের মধ্যে ১১ জনের বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্য, প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। পরে তাদের অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্য ১২ জনের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি সংগঠন গড়ে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে উগ্রবাদী তৎপরতায় সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, উগ্রবাদী কর্মকাণ্ডের বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে এ বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। একই সঙ্গে অপরাধের পেছনের কারণ চিহ্নিত করে সামাজিক অবক্ষয় রোধেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে মাদক, জুয়া ও পর্নোগ্রাফির মতো বিষয়গুলো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার প্রতি আরও মনোযোগ দেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঘন্য অপরাধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরসঙ্গী ৩৫, নিরাপত্তা নিয়ে আলোচনা

২ ঘণ্টা আগে
৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

৩০ সেপ্টেম্বরের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি বাল্কহেড মালিকদের

২ ঘণ্টা আগে
বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

বুয়েটের ডিজাইনে অটোরিকশা আধুনিকায়নসহ ১০ দফা দাবি

৩ ঘণ্টা আগে
জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনপ্রশাসন উপদেষ্টার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে
জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

জলবায়ু সহনশীলতা বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আইসিসিসিএডির সমঝোতা

৩ ঘণ্টা আগে