২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ ধর্মসভায় দেশ-বিদেশের হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঠাকুর অনুকূল চন্দ্র মানবতা, নৈতিকতা, শিক্ষা, কর্ম ও সেবার অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনদর্শন মানুষকে সত্য, শৃঙ্খলা ও পারস্পরিক ভালোবাসার পথে পরিচালিত করে।
মন্ত্রী বলেন, মৌলবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতিকে ধারণ করে শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দুর্গাপূজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আস্থা ও নিরাপত্তার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন।
ধর্মসভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মসভা শেষে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও পুণ্যস্নান মহোৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




