সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, শুধু প্রশাসনিক তৎপরতা বা কীটনাশক প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের ভিডিও, রিলস, স্টোরি, ইনফোগ্রাফিকসহ বিভিন্ন মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর প্রচারণায় যুক্ত হয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
তিন মাসের এ প্রচারণায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, ডেঙ্গুর লক্ষণ চেনা এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে তথ্য প্রচার করা হবে।
এ ছাড়া বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি অনলাইনে সচেতনতামূলক তথ্য শেয়ার করে অন্যদেরও সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।



