সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে মিছিল বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা উপজেলা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।
সমাবেশে বক্তারা মরিয়মের মৃত্যুর ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে সেখানে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন স্লোগান দেন তারা। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবিও জানানো হয়।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।


