প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত নেতৃবৃন্দ সেতু ভবনে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন আমদানি নীতি আদেশে একাধিক সংশোধন, শিল্প ও আমদানিকারকদের জন্য নতুন বিধান সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: হাসপাতালে এলজিআরডি মন্ত্রী ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

মরিয়মের মৃত্যুর বিচার দাবিতে শ্যামনগরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

বিজ্ঞাপন
মরিয়মের মৃত্যুর বিচার দাবিতে শ্যামনগরে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
সাতক্ষীরার শ্যামনগরে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে মিছিল বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা উপজেলা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমাবেশে বক্তারা মরিয়মের মৃত্যুর ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে সেখানে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে বিভিন্ন স্লোগান দেন তারা। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ-মানববন্ধন

চাটমোহরে মাদকবিরোধী বিক্ষোভ-মানববন্ধন

১৬ ঘণ্টা আগে
সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম

১ দিন আগে
অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১ দিন আগে
মানবপাচার ও অভিবাসী চোরাচালান পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত: সিনিয়র স্বরাষ্ট্র সচিব

মানবপাচার ও অভিবাসী চোরাচালান পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত: সিনিয়র স্বরাষ্ট্র সচিব

২ দিন আগে
৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড়

৫০ হাজার টাকায় বিক্রি হলো যমুনায় ধরা ৩৩ কেজির বাঘাইড়

৩ দিন আগে
প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি

প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেলেন শাহবাগের ফুটপাতে থাকা গোলাপি

৩ দিন আগে