মঙ্গলবার নগর ভবনে বংশাল এলাকার পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়রা ড্রেনেজ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও যাতায়াতসহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে পুকুরের পাড় ভেঙে আশপাশের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
আবদুস সালাম বলেন, পুকুরটি ডিএসসিসির অধীনে না থাকায় সরকারি অর্থে সেখানে উন্নয়নকাজ করা সম্ভব নয়। ব্যবস্থাপনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর হলে পুকুরটি সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন, লাইটিং ও সবুজায়নের মাধ্যমে আধুনিক পার্কের আদলে গড়ে তোলা হবে।
তিনি জানান, পরিস্থিতি সরেজমিনে দেখতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কারিগরি দল দ্রুত পুকুরটি পরিদর্শন করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটির সহযোগিতায় পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে কাজ করা হবে।



