প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, রাষ্ট্রদূতের কাছে শুভেচ্ছা চিঠি পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতিকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি মন্ত্রী

ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

বিজ্ঞাপন
ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী
ওয়ান হেলথকে শুধু নীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর কর্মসূচি ও পরিমাপযোগ্য ফলে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্লেনারি হলে ‘ওয়ান হেলথ ফর এ বেটার লাইফ’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, মানুষ ও প্রাণীর স্বাস্থ্য, পরিবেশ ও প্রতিবেশ পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয় ও জীববৈচিত্র্যের ক্ষতি নতুন স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তাই স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্যনিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব ও টেকসই জীবিকাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলাদেশের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, ২০১২ সালের জাতীয় ওয়ান হেলথ কৌশলগত কাঠামোর ধারাবাহিকতায় ২০২৫-২০৩০ মেয়াদের তৃতীয় ওয়ান হেলথ কৌশলগত কাঠামো প্রণয়ন করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও তথ্য বিনিময়ে ওয়ান হেলথ সেক্রেটারিয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ মহামারির অভিজ্ঞতা উল্লেখ করে মন্ত্রী সমন্বিত নজরদারি, আগাম সতর্কতা, জৈবনিরাপত্তা, পরীক্ষাগার সক্ষমতা এবং রোগের পরিবেশগত ও আর্থসামাজিক কারণ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি জলবায়ু অভিযোজন, দুর্যোগ প্রস্তুতি, প্রতিবেশ পুনরুদ্ধার ও প্রকৃতিনির্ভর সমাধানকে ওয়ান হেলথ কার্যক্রমের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি জাতীয় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অধিবেশনে বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি প্রতিনিধি, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম রকিবুল হকসহ বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

৭ ঘণ্টা আগে
পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

১৩ ঘণ্টা আগে
সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৭ ঘণ্টা আগে
জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

১৭ ঘণ্টা আগে
'জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই'

'জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই'

১৮ ঘণ্টা আগে