প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, রাষ্ট্রদূতের কাছে শুভেচ্ছা চিঠি পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু বিদেশি বিনিয়োগ পাইপলাইনে ১৩০০ কোটি ডলার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চাটমোহরে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালকের মৃত্যু নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতিকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি মন্ত্রী

পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল

বিজ্ঞাপন
পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির বিশেষ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে এপিবিএন, মোনালিসা বেগমকে রংপুর পিটিসি এবং মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ টেলিকম, পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দ্বিতীয় প্রজ্ঞাপনে র‍্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার এবং বর্তমান পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। মুঃ জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার এবং আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

তৃতীয় প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকা টিডিএসের কমান্ড্যান্ট করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে মোহাম্মদ আনিছুর রহমানকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ওএসডি অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদকে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ওএসডি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে সংযুক্ত করা হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

৮ ঘণ্টা আগে
ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

ওয়ান হেলথকে নীতি থেকে কার্যক্রমে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৮ ঘণ্টা আগে
জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

১৮ ঘণ্টা আগে
'জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই'

'জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই'

১৯ ঘণ্টা আগে