ট্রেন আসতে দেরি হওয়ায় সকাল থেকে কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যা বেড়ে যায়। মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। অফিসগামী যাত্রীদের চাপ থাকায় পরিস্থিতি আরও ঘন হয়ে ওঠে।
স্বাভাবিক সময়ে নির্দিষ্ট বিরতিতে ট্রেন চলাচল করায় রাজধানীর ব্যস্ত সময়ে মেট্রোরেলকে দ্রুত ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে ব্যবহার করেন অনেক যাত্রী। ফলে সামান্য বিলম্বেও স্টেশনগুলোতে দ্রুত যাত্রী জমে ভোগান্তি তৈরি হচ্ছে।
তবে যান্ত্রিক ত্রুটির বিষয়ে এখন পর্যন্ত মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ধীরগতি কতক্ষণ থাকবে বা ত্রুটি সমাধানে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।


