বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রোজা ও পরীক্ষার কারণে আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।
প্রতিমন্ত্রী জানান, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এবং এ জন্য বাজেট প্রস্তুত রয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীন সারা দেশের ৬ হাজার ৫৪৪টি দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদনের লক্ষ্যে এ খাতে ৩৭০ কোটি টাকা ছাড় দেওয়া হবে।


