বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা এবং দূরপাল্লার বাস-মিনিবাসে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মিনিবাস এবং ডিটিসিএর আওতাধীন এলাকায় বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। মহানগরে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন ভাড়া গ্যাসচালিত বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।


