বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সমন্বিতভাবে কাজ করা হবে। পাশাপাশি পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। চট্টগ্রামের মানুষের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
সভায় সংসদ সদস্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিভিল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



