প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি সত্য খুঁজে বের করা ও রক্ষা করা সাংবাদিকের প্রধান কাজ: কাদের গনি চৌধুরী প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জ্বালানি তেল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন শফিকুর রহমান খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ নিয়ে জাতীয় যাচাইকরণ কর্মশালা কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি জোরদার

পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী

বিজ্ঞাপন
পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি।

বুধবার বান্দরবান সদর উপজেলা কনফারেন্স হলে ‘বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, পর্যটন খাতের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছাতে তাদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও টেকসই পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বান্দরবানকে আদর্শ পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে হোটেল-মোটেল, রান্নাঘর ও টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত এবং দেশি-বিদেশি পর্যটকদের পেশাদার আচরণ ও আতিথেয়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরে সাচিং প্রু বলেন, কাজুবাদাম, কফি, আদা, হলুদ ও আনারসসহ সম্ভাবনাময় কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে এবং পাহাড়ি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের কৃষকদের দেশের মূল অর্থনীতিতে আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পৌর প্রশাসক এস এম মনজুরুল হক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরাসহ স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী

১০ ঘণ্টা আগে
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

১ দিন আগে
নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতিকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি মন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতিকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি মন্ত্রী

১ দিন আগে
দেশের স্বার্থে নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডার পুনর্বাসন কাজ শেষ করা হবে: পানিসম্পদমন্ত্রী

দেশের স্বার্থে নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডার পুনর্বাসন কাজ শেষ করা হবে: পানিসম্পদমন্ত্রী

১ দিন আগে
মঠবাড়িয়ায় ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজ বন্ধ, চরম জনদুর্ভোগ

মঠবাড়িয়ায় ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজ বন্ধ, চরম জনদুর্ভোগ

১ দিন আগে