প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি সত্য খুঁজে বের করা ও রক্ষা করা সাংবাদিকের প্রধান কাজ: কাদের গনি চৌধুরী প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জ্বালানি তেল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন শফিকুর রহমান খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ নিয়ে জাতীয় যাচাইকরণ কর্মশালা

জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কের স্থানীয় সময় আজ বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি প্রথমবারের মতো সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন।

ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট ও আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহারের বিষয়ও গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা বাড়ানোর আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ও ইউএনএইচসিআর প্রধান বারহাম সালেহের সঙ্গে বৈঠকেও বিষয়টি আলোচনায় এসেছে। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পাশাপাশি সংকটের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরবে বাংলাদেশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সফরে অর্থনৈতিক কূটনীতিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে। সেখানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অর্থনীতি ও ব্যবসায়িক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া তুরস্ক, ভুটান, মালদ্বীপ ও হাইতির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রধানমন্ত্রীর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। তারেক রহমানের আজকের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘে জিয়া পরিবারের উপস্থিতির ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সত্য খুঁজে বের করা ও রক্ষা করা সাংবাদিকের প্রধান কাজ: কাদের গনি চৌধুরী

সত্য খুঁজে বের করা ও রক্ষা করা সাংবাদিকের প্রধান কাজ: কাদের গনি চৌধুরী

১৮ ঘণ্টা আগে
খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ নিয়ে জাতীয় যাচাইকরণ কর্মশালা

খসড়া জাতীয় যুবনীতি ২০২৬ নিয়ে জাতীয় যাচাইকরণ কর্মশালা

১৯ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি জোরদার

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি জোরদার

২০ ঘণ্টা আগে
এবার বাড়ল লঞ্চের ভাড়া

এবার বাড়ল লঞ্চের ভাড়া

২২ ঘণ্টা আগে
বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২৩ ঘণ্টা আগে
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২৩ ঘণ্টা আগে