প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই ● এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ●

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার

বিজ্ঞাপন
সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ভবনে বিশ্ব দৃষ্টি দিবস ও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালকদের চক্ষু পরীক্ষা ও বিনা মূল্যে চশমা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তায় সরকার, পরিবহন মালিক-শ্রমিক, চালক, যাত্রী ও পথচারী—সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চালকদের পর্যায়ক্রমে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকারের লক্ষ্য সড়ক পরিবহনব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও জনবান্ধব করা। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সড়ক নিরাপত্তায় ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ বলেন, বিদ্যমান সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

১৭ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

২২ ঘণ্টা আগে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

১ দিন আগে
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

১ দিন আগে