প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩ বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ‘রেইনবো নেশনের’ স্বপ্ন দেখে বাংলাদেশ, পিছিয়ে থাকবে না কেউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

বিজ্ঞাপন
মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ভাষণকে বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের ধারাবাহিকতায় এবার তারেক রহমান বাংলা ভাষায় দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অনুভূতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার, ‘স্মার্ট ফার্মার কার্ড’, নিজস্ব ভ্যাকসিন উৎপাদন এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে কারিগরি ও আর্থিক সহযোগিতার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনসহ পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন বলে জানান মাহদী আমিন। একই সঙ্গে মিয়ানমারে নিপীড়ন বন্ধ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নদী-খাল খনন, বৃক্ষরোপণ, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের মতো বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মাহদী আমিন আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আগ্রহের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

২ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৮ মিনিট আগে
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩

১৬ মিনিট আগে
জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল

৪৫ মিনিট আগে
‘রেইনবো নেশনের’ স্বপ্ন দেখে বাংলাদেশ, পিছিয়ে থাকবে না কেউ

‘রেইনবো নেশনের’ স্বপ্ন দেখে বাংলাদেশ, পিছিয়ে থাকবে না কেউ

২ ঘণ্টা আগে
সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার

২ ঘণ্টা আগে