বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এ আর্থিক সহায়তা অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


