প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর
পাবনায় নাফিউল হত্যা

লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন

বিজ্ঞাপন
লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন
পাবনার ফরিদপুরে বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল করিম সোহান (২৩) হত্যা মামলায় লাশ উত্তোলনের আট মাস পেরিয়ে গেলেও এখনো ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি। এ নিয়ে হতাশা ও ক্ষোভ জানিয়েছেন নিহতের বাবা-মা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাবনা শহরের একটি সংবাদপত্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, হত্যার প্রায় ১৫ মাস ও লাশ উত্তোলনের আট মাস পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরছেন এবং তাদের হুমকি-ধামকি দিচ্ছেন বলেও দাবি করেন তারা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নাফিউল গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত বছরের ৯ জুন সকালে ফরিদপুরের দিঘুলিয়া গ্রামের বাড়িতে তার মরদেহ দেখতে পান বাবা-মা। জমি নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছেন পরিবার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরে নাফিউলের মা নাসিমা আক্তার ছয়জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি কবর থেকে নাফিউলের মরদেহ উত্তোলন করা হয়।

নাফিউলের বাবা রেজাউল করিম বলেন, আসামিদের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন প্রকাশ এবং চার্জশিট দিয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ফরিদপুর থানার ওসি মঞ্জুরুল আলম মাসুদ বলেন, ফরেনসিক প্রতিবেদন চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে জিডি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন জানিয়ে মামলার বিস্তারিত খোঁজ নিয়ে দেখার কথা বলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তবে মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম হোসেন নিহতের পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নাফিউল কীভাবে মারা গেছেন তারা জানেন না। বিষয়টি আদালতেই প্রমাণ হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী

অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী

১ ঘণ্টা আগে
নরসিংদীর মনোহরদীতে ১১০ অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নরসিংদীর মনোহরদীতে ১১০ অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

৪ ঘণ্টা আগে
বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না

বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না

৪ ঘণ্টা আগে
পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী

পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী

১ দিন আগে
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী

১ দিন আগে