প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে: জামায়াত চার ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী পদ্মার পাড়ে বাইসাইকেল-জুতা, ৪৫ দিনেও নিখোঁজ রাহাতের সন্ধান নেই লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন জাতিসংঘে জিপিইর আয়োজনে শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী

বিজ্ঞাপন
অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানোও জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকারের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দিনের কর্মসূচিতে পুকাশ উচ্চবিদ্যালয়ের একতলা ও গুরুকচি উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে গোয়াইনঘাট সরকারি কলেজের স্মার্ট আইটি ল্যাব ও একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন এবং কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কলেজের অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী ছাত্রীদের বেশি উপস্থিতি ও অংশগ্রহণের প্রশংসা করেন এবং ছাত্রদেরও পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইসিটিতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়লে স্মার্ট আইটি ল্যাব আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি ছাত্রীদের জন্য একটি হোস্টেল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন
পাবনায় নাফিউল হত্যা

লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন

২ ঘণ্টা আগে
নরসিংদীর মনোহরদীতে ১১০ অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নরসিংদীর মনোহরদীতে ১১০ অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

৩ ঘণ্টা আগে
বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না

বিএনপিকে হুমকি দেবেন না, বিএনপি কারো হুমকিকে পরোয়া করে না

৪ ঘণ্টা আগে
পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী

পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই লক্ষ্য: পার্বত্য মন্ত্রী

১ দিন আগে
চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী

১ দিন আগে