প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নজরুলের সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান ● মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ●

জাতিসংঘে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজ্ঞাপন
জাতিসংঘে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের গণতন্ত্র, বিশ্বশান্তি, ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ।

ভাষণে তিনি চলমান বিশ্ব সংঘাতের সমাধানে আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনই স্থায়ী সমাধান বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আরও আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করছে জানিয়ে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচির কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য চলতি অর্থবছরে ৫ কোটি ডলার বরাদ্দের কথা জানান তিনি। নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ এবং আগামী পাঁচ বছরে ধাপে ধাপে শিক্ষায় জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী কারিগরি ও ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভাষণের শেষ পর্যায়ে ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয় তুলে ধরে প্রধানমন্ত্রী একটি শান্তিপূর্ণ, স্বনির্ভর ও কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪

ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪

১১ ঘণ্টা আগে
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪ ঘণ্টা আগে
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু

শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু

১৪ ঘণ্টা আগে
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

১৪ ঘণ্টা আগে
ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে

ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে

১৪ ঘণ্টা আগে
সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় বাংলাদেশ

সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘকে কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় বাংলাদেশ

১৪ ঘণ্টা আগে