প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ● শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু ●

গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: পানিসম্পদ মন্ত্রী

বিজ্ঞাপন
গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ্যানি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানকারীদের নেতৃত্বে গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ড চলছে। বিরোধী দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গেও এসবের মিল রয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, মতপার্থক্য ও ভিন্নমত গণতন্ত্রের অংশ। তবে গালিগালাজ, বোমাবাজি ও ককটেল হামলার হুমকি গণতন্ত্রের চর্চা হতে পারে না। তিনি দাবি করেন, বিরোধী দল গণতন্ত্রকে ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই তাদের দল ক্ষমতায় এসেছে এবং অতীতেও রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছে। ভবিষ্যতেও রাজপথেই এ ধরনের অপশক্তির মোকাবিলা করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী

১ ঘণ্টা আগে
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী শাহে আলম

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী শাহে আলম

৭ ঘণ্টা আগে
শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে কোনো ছাড় নয়: তথ্য প্রতিমন্ত্রী

১ দিন আগে
অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী

অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানো জরুরি: শ্রমমন্ত্রী

১ দিন আগে
লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন
পাবনায় নাফিউল হত্যা

লাশ উত্তোলনের আট মাসেও মেলেনি ফরেনসিক প্রতিবেদন

১ দিন আগে
নরসিংদীর মনোহরদীতে ১১০ অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নরসিংদীর মনোহরদীতে ১১০ অসহায় নারী-পুরুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

১ দিন আগে