প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঈশ্বরগঞ্জের এমপির পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ● জ্বালানিবিষয়ক সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি ● যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ● অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ ● সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব ● দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান ● ‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ●

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, দেশটির সাম্প্রতিক ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির ‘সতর্কবার্তা’। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নেপালকে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার উচ্চপর্যায়ের অধিবেশনে শাহ বলেন, উষ্ণ হয়ে ওঠা জলবায়ু ভঙ্গুর হিমালয় পরিবেশব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। এতে পারমাফ্রস্ট ও হিমবাহ গলার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গত মাসের শেষ দিকে নেপাল-চীন সীমান্তের উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহসংক্রান্ত ধসের পর ভয়াবহ ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শাহ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান ০ দশমিক ১ শতাংশেরও কম। অথচ জলবায়ু সংকটের মূল্য নেপালকেই দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে অভিযোজনের ব্যয়ের একটি অংশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বহনের আহ্বান জানান তিনি।

নেপালের প্রধানমন্ত্রী ‘হিমালয়া ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ নামে আঞ্চলিক উদ্যোগ গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে ভারত ও চীনকে যুক্ত করে স্যাটেলাইট তথ্য ও বিশেষজ্ঞ মতামত বিনিময়, হিমবাহের হ্রদ পর্যবেক্ষণ এবং যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নেপাল জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির জন্য জাতিসংঘের লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে ২ কোটি ডলার সহায়তা চেয়েছে। তবে সরকারের প্রাথমিক হিসাবে এবারের দুর্যোগে ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র বন্যা-পরবর্তী পুনরুদ্ধারে ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যসহ জি-৭ভুক্ত কয়েকটি দেশও সহায়তার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন

ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন

১ দিন আগে
ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

১ দিন আগে
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

৩ দিন আগে
ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

৩ দিন আগে
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটকে আরব দলগুলোর জোটের সমর্থন

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটকে আরব দলগুলোর জোটের সমর্থন

৩ দিন আগে
পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

৪ দিন আগে