প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ● সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন ● হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক ● খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন ● চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান ● ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা ● বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ● হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ● রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত ●

আ. লীগ নেতাদের তালিকা তৈরি, নজরদারিতে অটোরিকশা ও মোটরসাইকেল চালকেরা

বিজ্ঞাপন
আ. লীগ নেতাদের তালিকা তৈরি, নজরদারিতে অটোরিকশা ও মোটরসাইকেল চালকেরা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ঠেকাতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, আত্মগোপনে থাকা কিছু নেতা ঢাকায় বিভিন্ন পেশার আড়ালে অবস্থান করছেন এবং যোগাযোগের মাধ্যমও পরিবর্তন করেছেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, আওয়ামী লীগের কিছু নেতা আগে জুম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও এখন বিদেশি নম্বর দিয়ে টেলিগ্রামে যোগাযোগ করছেন। এসব যোগাযোগ শনাক্ত ও সংশ্লিষ্টদের অবস্থান জানতে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গোয়েন্দা সূত্রের দাবি, গত কয়েক মাসে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় নির্দেশনা ও অর্থের উৎস শনাক্তের পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যও যাচাই করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, গ্রাম ছেড়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। তাদের কেউ কেউ রাইড শেয়ারিং ও অটোরিকশা চালানোর মতো পেশায় যুক্ত হয়েছেন। বাইরের জেলার মোটরসাইকেলের চলাচল এবং চালকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক একটি মিছিলের বিষয়ে পুলিশ অল্প সময় আগে তথ্য পাওয়ায় তাৎক্ষণিকভাবে সবাইকে আটক করা সম্ভব হয়নি বলে কর্মকর্তারা জানান। এরপর এলাকাভিত্তিক তালিকা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। পুলিশ, ডিবি ও মাঠপর্যায়ের গোয়েন্দারা এ কাজে যুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপস বিভাগের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের নিয়ন্ত্রণে তালিকা করা হচ্ছে। এটি পুলিশের নিয়মিত কার্যক্রম এবং তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন

১০ ঘণ্টা আগে
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

১১ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৪ ঘণ্টা আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানির জন্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানির জন্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ ঘণ্টা আগে