প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো ● উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান ● রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর ● রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ● ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ● দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী ● হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● জায়েদ খানের সহায়তার টাকা নিলেন না চিকিৎসাধীন রিফাত চৌধুরী ●

সপ্তাহব্যাপী বর্ণিল আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬

বিজ্ঞাপন
সপ্তাহব্যাপী বর্ণিল আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৬
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এ উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, পর্যটনসংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন অংশীজন কর্মসূচিতে অংশ নেবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

২৭ সেপ্টেম্বর পর্যটন ভবন, পশ্চিম আগারগাঁওয়ে র‍্যালির মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। সকাল ৯টায় র‍্যালি উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। পরে সাইকেল র‍্যালি ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিটি ট্যুর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

২৮ সেপ্টেম্বর পর্যটন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা এবং ৩০ সেপ্টেম্বর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে পর্যটন সহযোগিতা ও ইনবাউন্ড ট্যুরিজম নিয়ে মতবিনিময় হবে।

৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দিবসের মূল আয়োজন। সেখানে ১২টি থিমভিত্তিক প্রদর্শনী স্টলে দেশের ঐতিহ্য, সংস্কৃতি, খাবার, জিআই পণ্য, হস্তশিল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও বিভিন্ন পর্যটন গন্তব্য তুলে ধরা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পর্যটন অভিজ্ঞতার বিভিন্ন সম্ভাবনাও প্রদর্শন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিন ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। অনুষ্ঠানে ইউন ট্যুরিজমের মহাসচিবের ভিডিও বার্তাও প্রচার করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এবার প্রথমবারের মতো ১৩টি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। পর্যটন খাতে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে এ পুরস্কার দেওয়া হবে।

মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো

৯ ঘণ্টা আগে
উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান

৯ ঘণ্টা আগে
দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

১০ ঘণ্টা আগে
ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

১০ ঘণ্টা আগে
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

১১ ঘণ্টা আগে