শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তা চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দাবি করেন, গত ১৭ বছর জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছিল এবং বর্তমান সরকার জনগণের আস্থায় ক্ষমতায় এসেছে।
এআই ব্যবহার করে ভিডিও তৈরি ও হুমকি দিয়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, অতীতে বিভিন্ন গণআন্দোলন দমিয়ে রাখা সম্ভব হয়নি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় নির্যাতন, খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।
সমাবেশ শেষে ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দাইল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।




