প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো ● উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান ● রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর ● রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ● ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ● দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী ● হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● জায়েদ খানের সহায়তার টাকা নিলেন না চিকিৎসাধীন রিফাত চৌধুরী ●

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি ছিল জাতিসংঘে তার প্রথম সফর। সফরে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু, স্বাস্থ্য ও আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সফরে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ এবং ছয়টি গুরুত্বপূর্ণ বক্তব্যসহ ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সফরকালে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ছাড়াই এ চুক্তি হয়। এ ছাড়া শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তিনি রোহিঙ্গা সংকট পুরো অঞ্চলের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জে পরিণত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের মূল অধিবেশন ছাড়াও বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের উদ্দেশেও বক্তব্য রাখেন তিনি। এসব বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার, জলবায়ু ন্যায়বিচার ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সফরে কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, খনিজ খাত ও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে সরকার জানিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন তিনি।

সফর চলাকালে শেখ হাসিনা প্রসঙ্গও উঠে আসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে। সেখানে এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান নেয়নি এবং ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাবে বলে যুক্তরাষ্ট্র আশা করে।

সাবেক কূটনীতিকদের মতে, প্রধানমন্ত্রীর প্রথম জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তাদের ভাষ্য, রোহিঙ্গা, অর্থনৈতিক অগ্রাধিকার ও জলবায়ু ন্যায়বিচারের মতো বিষয়গুলো সফরের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান

উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান

৮ ঘণ্টা আগে
দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

৯ ঘণ্টা আগে
ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

১০ ঘণ্টা আগে
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

১০ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৬৪

১০ ঘণ্টা আগে