শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ধারণ করে পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, দক্ষতা ও পেশাদারিত্বে আধুনিক, প্রযুক্তিতে সক্ষম, আচরণে মানবিক এবং আইন প্রয়োগে নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড বজায় রেখে পুলিশের বিভিন্ন সংস্থার সংস্কার ও আইনি কাঠামো শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সাহসিকতা, সততা, দক্ষতা, নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ৯২ সদস্যকে বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




