সহায়তার অর্থ না পাওয়ার কথা জানিয়ে গণমাধ্যমে জায়েদ খানকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রিফাত। তিনি জায়েদকে অসৎ ও প্রতারক আখ্যা দিয়ে তার প্রচারিত কিছু তথ্য সত্য নয় বলেও দাবি করেন।
পরে জায়েদ জানান, যার মাধ্যমে তিনি অর্থ পাঠিয়েছিলেন, তিনি সময়মতো তা পৌঁছে দিতে পারেননি। পরবর্তীতে হাসপাতালে টাকা নিয়ে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান রিফাত।
পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। গত ১৪ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর শুরুতে ফ্লোরে চিকিৎসা নিলেও পরে সংবাদমাধ্যমে তার দুরবস্থার খবর প্রকাশিত হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত। ‘হাউসফুল’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি কবিতাও লিখেছেন রিফাত। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কবিতার মাধ্যমে তার কবিতার জগতে প্রবেশ। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।




