প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে যা হলো ● উন্নত স্বাস্থ্যসেবায় চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজের আহ্বান ● রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর ● রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ● ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ● দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী ● হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● জায়েদ খানের সহায়তার টাকা নিলেন না চিকিৎসাধীন রিফাত চৌধুরী ●

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

বিজ্ঞাপন
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর
সড়ক উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম না করতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে মুরাদনগরে কেউ চাঁদা বা ঘুষ দাবি করলে তাকে থানায় সোপর্দ অথবা বিষয়টি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের উন্নয়নকাজের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ধর্মমন্ত্রী বলেন, ঠিকাদারকে কাজ যথাযথভাবে সম্পন্ন করতে হবে। মুরাদনগরে কাউকে চাঁদা বা ঘুষ দিতে হবে না। কেউ এমন দাবি করলে তাকে থানায় সোপর্দ অথবা মন্ত্রীকে জানানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, মুরাদনগরকে চাঁদাবিহীন, ঘুষবিহীন ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে দুর্নীতি, অন্যায় ও মাদকমুক্ত মুরাদনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এলাকায় বিভিন্ন সড়ক সংস্কার ও প্রশস্তকরণের সুযোগ হয়েছে দাবি করে কায়কোবাদ বলেন, জনগণের উন্নয়ন ও কল্যাণে তিনি কাজ করে যেতে চান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ, সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা

১০ ঘণ্টা আগে
ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঈশ্বরদীতে হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

১০ ঘণ্টা আগে
আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

১১ ঘণ্টা আগে
নজরুলের সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নজরুলের সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান

১ দিন আগে
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী

১ দিন আগে
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী শাহে আলম

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী শাহে আলম

১ দিন আগে