প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ● ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার ● মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী ● নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর ● ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ আক্রান্ত, মৃত্যু আরও ৬ জনের ● ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার ● বাংলাদেশি টাকার আন্তর্জাতিকীকরণের নতুন অধ্যায় ● হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪১ ● জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন ● স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ●

নীতি থেকে বাস্তবায়নে বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বিজ্ঞাপন
নীতি থেকে বাস্তবায়নে বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
“নীতি থেকে বাস্তব প্রয়োগ: নৌ খাতে উৎকর্ষতা অর্জন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে বিশ্ব নৌ দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন সামুদ্রিক খাত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বক্তারা বলেন, শুধু আইন প্রণয়ন বা আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন নয়, নিরাপদ জাহাজ, আধুনিক বন্দর, দক্ষ নাবিক, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে নীতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে দেশের বন্দরগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ভবিষ্যৎ বাণিজ্য ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে তুলে ধরা হয়। ২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলা বন্দরটি বড় আকারের মাদার ভেসেল সরাসরি গ্রহণ করতে পারবে বলে জানানো হয়।

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন কার্যকর হওয়ার পর দেশের ২৪টি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড কমপ্লায়েন্স অর্জন করেছে এবং আরও ২০টি ইয়ার্ড সনদায়নের প্রক্রিয়ায় রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া নৌযান থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে জাতীয় কর্মপরিকল্পনা, কম-কার্বন জ্বালানি ব্যবহার, বন্দর কার্যক্রমের বিদ্যুতায়ন এবং পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ, নারী নাবিকের অংশগ্রহণ, নৌ দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম এবং অভ্যন্তরীণ নৌযানে ডিজিটাল নিবন্ধন ও ট্র্যাকিং ব্যবস্থা সম্প্রসারণের কথাও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক সমৃদ্ধি পরস্পর সম্পর্কিত। বন্দর, নৌবাণিজ্য, মৎস্যসম্পদ, অফশোর সম্পদ ও ব্লু ইকোনমির বিকাশে নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ সরকারি কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষ, জাহাজমালিক, শিপিং কোম্পানি, নাবিক, মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

১১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ আক্রান্ত, মৃত্যু আরও ৬ জনের

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ আক্রান্ত, মৃত্যু আরও ৬ জনের

১১ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪১

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪১

১৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১৪ ঘণ্টা আগে
ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫ ঘণ্টা আগে