প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ● সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন ● হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক ● খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন ● চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান ● ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা ● বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ● হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ● রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত ●

বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, টিকা সংকটে বাড়ছে ঝুঁকি

বিজ্ঞাপন
বিশ্ব জলাতঙ্ক দিবস আজ, টিকা সংকটে বাড়ছে ঝুঁকি
আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। প্রাণীর কামড়ের পর প্রয়োজনীয় টিকা না পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় জলাতঙ্কের ঝুঁকি বাড়ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। বিশেষ করে ঢাকার বাইরে সরকারি হাসপাতালে র‌্যাবিস টিকার সংকটের কথা জানিয়েছেন অনেকে।

গাজীপুরের সাত বছরের মিনহাজ কুকুরের কামড়ে আহত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে র‌্যাবিস টিকার দুটি ডোজ নেয়। তৃতীয় ডোজের সময় স্থানীয়ভাবে টিকা না পেয়ে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়। রোববার সেখানে তাকে তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি শাখার তথ্য অনুযায়ী, দেশে বছরে গড়ে ৫ থেকে ৬ লাখ মানুষ বিভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হন। এর মধ্যে কুকুরের কামড় থেকেই প্রায় ৯৫ শতাংশ জলাতঙ্ক সংক্রমণ ঘটে। ২০২৩ সালে জলাতঙ্কে ৪২ জন, ২০২৪ সালে ৫৮ জন এবং ২০২৫ সালে ৫৯ জন মারা গেছেন। চলতি বছরের আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রাণীর কামড়ে আক্রান্ত রোগীর চাপও বেড়েছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিভিন্ন প্রাণীর কামড়ে চিকিৎসা নেন ৯৩ হাজার ৩৮০ জন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে ১ লাখ ২২ হাজার ২৬৩ এবং ২০২৫ সালে ১ লাখ ৪৬ হাজার ২৪৩ জনে দাঁড়ায়। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় ১ লাখ ৭ হাজার ৫৫৮ জন।

চিকিৎসকরা বলছেন, কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ের পর দ্রুত ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ধুয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গভীর ক্ষত বা রক্তপাত হলে র‌্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী র‌্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) দিতে হয়। মাথা, মুখ ও ঘাড়ের কাছে কামড় হলে চিকিৎসা নিতে কোনোভাবেই দেরি করা উচিত নয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর জলাতঙ্কে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়, যাদের বড় অংশ শিশু। ২০৩০ সালের মধ্যে কুকুরের মাধ্যমে মানুষের জলাতঙ্কজনিত মৃত্যু শূন্যে নামানোর লক্ষ্য রয়েছে বিশ্বব্যাপী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি অর্থবছরে প্রায় ৯ লাখ ডোজ র‌্যাবিস ভ্যাকসিন ও ৩ লাখ ডোজ র‌্যাবিস ইমিউনোগ্লোবুলিন সরবরাহের কার্যক্রম রয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকার বাইরে অনেক স্থানে প্রয়োজনের সময় টিকা না পাওয়ায় তাদের বেশি দামে বাইরে থেকে টিকা কিনতে বা ঢাকায় আসতে হচ্ছে। অন্যদিকে সিডিসির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নাজমুল হাসান দাবি করেছেন, বর্তমানে সরকারি পর্যায়ে টিকার সংকট নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন

১০ ঘণ্টা আগে
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

১১ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৪ ঘণ্টা আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানির জন্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানির জন্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ ঘণ্টা আগে