মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকারের প্রতি ৭৫ দশমিক ৩ শতাংশ সমর্থন ও সন্তুষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরেছে।
কাদের গনি চৌধুরী দাবি করেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে টাকার বিনিময় হার শক্তিশালী হয়েছে, রপ্তানি বেড়েছে এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, আগস্টে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ড, কৃষিঋণ মওকুফ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
রাষ্ট্র পরিচালনায় ব্যয়সংযম, সংসদে জবাবদিহি এবং পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন কাদের গনি চৌধুরী।



