প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক

বিজ্ঞাপন
নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক
বৈধ অভিবাসন উৎসাহিত করা, অবৈধভাবে বিদেশে কর্মী পাঠানো বন্ধ এবং শ্রম আইন সংস্কার নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের সঙ্গে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের রেমিট্যান্সের একটি বড় অংশ ইউরোপীয় ইউনিয়ন থেকে আসে। বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মীদের ইউরোপে প্রবেশের সুযোগ বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, ইউরোপীয়ান ট্রেনিং ফাউন্ডেশন আনা, উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ এবং অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রম আইনে ট্রেড ইউনিয়নের স্বাধীনতা, ইপিজেড ও সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণে নির্ধারিত মানদণ্ড ও পরিদর্শন কার্যক্রমের তথ্য তুলে ধরেন। ইতালির সঙ্গে বৈধ অভিবাসন কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেইজ’ প্রকল্পের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

১৭ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

২১ ঘণ্টা আগে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

২৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

১ দিন আগে