প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী ● নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী ● দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার নির্দেশ ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● তরুণদের দক্ষতা ও নেতৃত্বে দেশের ভবিষ্যৎ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর ● গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু ● নিরাপদ অভিবাসন ও শ্রম আইন সংস্কার নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রীর বৈঠক ● বিশ্ব বসতি দিবস-২০২৬: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ● মহাপরিচালককে জড়িয়ে ‘বানোয়াট’ অডিও প্রচারের প্রতিবাদ বাংলাদেশ রেলওয়ের ●

সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তিভিত্তিক কাজে দক্ষ করে তুলতে সিলেটে কয়েকটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, প্রথমে সিলেটে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে বিভাগের অন্য জেলাগুলোয় সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে তরুণদের ফ্রিল্যান্সিং ও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি খাতে কাজের উপযোগী করে গড়ে তোলা এবং দেশে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ বাড়ানো হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সিলেটে ফ্রিল্যান্সিংয়ের বড় সম্ভাবনা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের এমন দক্ষতায় গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই আয় করতে পারেন এবং বিদেশি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট কাজ বাংলাদেশে নিয়ে আসতে পারেন।

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দক্ষ মানবসম্পদ ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য এসব খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে বাজেট বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিলেটের শিক্ষা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে অঞ্চলটি জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে রয়েছে। তবে এটি সিলেটের মানুষের মেধার ঘাটতি নয়; বরং অবকাঠামো, প্রতিষ্ঠানগত সক্ষমতা, নেতৃত্বসহ বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি নেতৃত্ব, গবেষণা, উদ্ভাবন ও দেশ গঠনের দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং কৃতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সিলেট অঞ্চলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু

প্রান্তিক জনগণকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি: প্রতিমন্ত্রী টুকু

৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

৯ ঘণ্টা আগে
বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম

১১ ঘণ্টা আগে
খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন

১ দিন আগে
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রমমন্ত্রী

২ দিন আগে
রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

রাস্তার কাজে অনিয়ম হলে চাঁদা-ঘুষ দাবিকারীকে থানায় দেওয়ার নির্দেশ ধর্মমন্ত্রীর

৩ দিন আগে