বুধবার সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডানতীরের প্রতিরক্ষা কাজ উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।
তিনি জানান, সুরমার ভাঙন ঠেকাতে মীরের চক, মেহন্দিবাগ, কানিশাইল, টোকের বাজার ও মীরেরগাঁওয়ে পর্যায়ক্রমে নদীতীর সংরক্ষণ করা হবে। পাশাপাশি কুশিয়ারা ও বাসিয়া নদী পুনঃখনন এবং সারি ও আরশারিক নদীর তীর প্রতিরক্ষার কাজও করা হবে।
মন্ত্রী বলেন, সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সুরমার উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার করে বাঁধ ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি নগরবাসীর হাঁটা ও নদীকেন্দ্রিক পর্যটনের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্নয়নকাজের মান নিশ্চিত করতে স্থানীয় ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রকৌশলী ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে তদারকি কমিটি গঠনের আহ্বান জানান মন্ত্রী। অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




