প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী ● মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী ● বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনসহ ১০ দফা প্রস্তাব জমিয়তের ● আ.লীগের মতো কার্যকলাপ করলে বিএনপিকেও পালাতে হবে: এটিএম আজহার ● অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ● ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল ছবি ● হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ● মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে: রফিকুল ইসলাম ●

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

বিজ্ঞাপন
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে শুক্রবার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মামলায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাকে গালিগালাজ ও হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে তার সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করলে নিরাপত্তা কর্মকর্তারা তাদের নিষেধ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গে আখতারুজ্জামান অশোভন আচরণ, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ফেলে দেওয়াসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

১৫ ঘণ্টা আগে
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা

১ দিন আগে
বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১ দিন আগে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৩ দিন আগে
মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

৩ দিন আগে
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস

৪ দিন আগে