প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

সরকারি হাসপাতালের সাইনবোর্ডে বিএনপি নেতার ব্যানার

বিজ্ঞাপন
সরকারি হাসপাতালের সাইনবোর্ডে বিএনপি নেতার ব্যানার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে উপজেলা বিএনপির সভাপতি ও রামগতি পৌরসভা মেয়র পদপ্রার্থী ডা. জামাল উদ্দিনের ছবি, নাম ও রাজনৈতিক পরিচয়সংবলিত ব্যানার লাগানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত একটি সাইনবোর্ডের জায়গায় ওই ব্যানারটি টানানো হয়েছে। এতে ডা. জামাল উদ্দিনের বিএনপির উপজেলা সভাপতি পরিচয়ের পাশাপাশি পৌরসভা মেয়র পদপ্রার্থিতার বিষয়টিও উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভেতরে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সাইনবোর্ডের স্থানে রাজনৈতিক পরিচয় ও নির্বাচনী প্রার্থিতার তথ্যসংবলিত ব্যানার লাগানো নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তার সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগও করেনি। সরকারি হাসপাতালের ভেতরে রাজনৈতিক বিলবোর্ড লাগানো ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যানার স্থাপনের বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। ফলে সরকারি হাসপাতালের ভেতরে ব্যানারটি কীভাবে স্থাপন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ বিষয়ে বক্তব্য জানতে রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

৪ দিন আগে
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

৪ দিন আগে
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৪ দিন আগে
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

৬ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

৬ দিন আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

৬ দিন আগে