শনিবার (৩ অক্টোবর) বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত ‘ইকন্থন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে সরকার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে।
তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি রাজস্ব আদায়ও কমেছে। এ পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, রপ্তানিতে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা, বেসরকারি বিনিয়োগের পরিবেশ তৈরি এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিতে গতি ফেরানো সরকারের অন্যতম লক্ষ্য। মানুষের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে সরকার কাজ করছে।



