প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত করা হবে না: মৎস্য প্রতিমন্ত্রী ● তৃণমূলে সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও দক্ষতা জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প ● পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী ● লিটারে ১১ টাকা বাড়ল অটোগ্যাসের দাম ● এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য ● দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ ● ফের বাড়ল এলপিজির দাম ● বাংলাদেশ থেকে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া ● স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ●

একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন’

বিজ্ঞাপন
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন’
‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু লাগবে না’—একমাত্র সন্তান আভানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মৃদুল ইসলাম। রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ অক্টোবর) চার বছর ছয় মাস বয়সী আভানের মৃত্যু হয়।

মৃদুল ইসলামের অভিযোগ, ভুল চিকিৎসা, অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে। সন্তানকে হারানোর কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মৃদুল বলেন, ‘আমার বাচ্চা সুস্থ বাচ্চা, হেঁটে হেঁটে হাসপাতালে এসেছে। আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু লাগবে না।’ তিনি জানান, ছেলেকে স্কুলে দেওয়ার প্রস্তুতি চলছিল এবং সব সময় তাকে সঙ্গে রাখতেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর জ্বর ও পেটে ব্যথা নিয়ে আভানকে হাসপাতালে ভর্তি করা হয়। ডেঙ্গু সন্দেহে চিকিৎসা শুরু হলেও পরিবারের দাবি, একাধিক পরীক্ষায় ডেঙ্গুর ফল নেগেটিভ আসে। এরপরও ডেঙ্গু ধরে চিকিৎসা চালিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্বজনদের।

২ অক্টোবর শিশুটিকে আইসিইউতে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, সেখানে দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি উপস্থিত ছিলেন না; টেলিফোনে দেওয়া নির্দেশনার ভিত্তিতে চিকিৎসা চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে বলে জানালেও পরদিন বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্বজনদের আরও অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় আভানকে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে ‘শক সিনড্রোম’ দেখা দেয়। চিকিৎসার কেস সামারিসহ প্রয়োজনীয় নথি পেতেও শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরিবারের দাবি, পরে সংগ্রহ করা মেডিক্যাল নথিতে রক্তে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও শক সিনড্রোমের তথ্য পাওয়া গেছে। এসব বিষয় খতিয়ে দেখে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার। আভানের বাবা মৃদুল ইসলাম একজন গণমাধ্যমকর্মী। শিশুটির মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী

১০ ঘণ্টা আগে
সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক

৪ দিন আগে
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

৪ দিন আগে
ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু

৬ দিন আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ সপ্তাহ আগে
ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

ঢাকার খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার

১ সপ্তাহ আগে