প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’

বিজ্ঞাপন
‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’
‘ধর্ম যার যার, উৎসব সবার। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’—বলেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

রোববার (৪ অক্টোবর) রাতে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সরোয়ার আলমগীর বলেন, দুর্গাপূজাকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, পাহাড়ি-সমতল এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাইকে নিয়েই বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্গাপূজা ঘিরে গুজব, উসকানি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

৪ দিন আগে
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

৪ দিন আগে
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৪ দিন আগে
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

৬ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

৬ দিন আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

৬ দিন আগে