প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ ● পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা ● ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০ ● লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম ● প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক ● তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর ● বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামোয় বড় বরাদ্দ ●

সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বজনীন পেনশন ভবিষ্যতের সামাজিক সুরক্ষা ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি ভবিষ্যতের সামাজিক সুরক্ষার একটি দীর্ঘমেয়াদি ব্যবস্থা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, কর্মক্ষম থাকা অবস্থায় নিয়মিত অবদান রেখে জীবনের পরবর্তী সময়ে সেই সঞ্চয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করে সর্বজনীন পেনশন ব্যবস্থা। এতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—চারটি স্কিম রয়েছে। যোগ্যতা অনুযায়ী এসব স্কিমের যেকোনোটি বেছে নেওয়া যায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, নিজেদের পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে সবাইকে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসতে হবে। পরিবার-পরিজন ও সহকর্মীদেরও এ ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, কর্মজীবন শেষে অধিকাংশ চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষের ভবিষ্যৎ নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ ক্ষেত্রে সর্বজনীন পেনশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বক্তব্য দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর আগে সর্বজনীন পেনশন মেলা উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা

২ ঘণ্টা আগে
ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

২ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০

৩ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

৪ ঘণ্টা আগে
তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

৪ ঘণ্টা আগে
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

৪ ঘণ্টা আগে