প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ● ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: জনপ্রশাসন উপদেষ্টা ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ● দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী ● প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু ● চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড ● চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক ● কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ● রেমিট্যান্স প্রবাহ, অর্থনৈতিক ভঙ্গুরতা ও রাজনৈতিক প্রভাব ●

ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন
ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩
যুক্তরাজ্যে বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন তৈরিতে সহায়তা এবং তাদের সমকামী হিসেবে উপস্থাপনের অভিযোগে সন্দেহভাজন একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার লন্ডনের কয়েকটি ঠিকানায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থানের সন্দেহে আরও একজনকে আটক করা হয়। এ সময় মুঠোফোন, গয়না ও বিপুল পরিমাণ পাউন্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অভিবাসন কর্তৃপক্ষের অভিযোগ, চক্রটি আশ্রয়প্রার্থীদের সমকামী হিসেবে দেখাতে সাজানো ছবি, জাল কাগজপত্র ও বিভিন্ন সমর্থনপত্র তৈরি করে দিত। এর বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার থেকে ৪ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত নেওয়া হতো। ধারণা করা হচ্ছে, কয়েক ডজন বাংলাদেশি পুরুষের এমন আশ্রয় আবেদনে সহায়তা করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অপরাধ তদন্ত বিভাগের আঞ্চলিক প্রধান ক্রিস ফস্টার বলেন, পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলভিত্তিক বাংলাদেশিদের এলজিবিটি সংগঠন ‘আপনজন’-এর সঙ্গে যুক্ত কয়েকটি সন্দেহজনক আশ্রয় আবেদন থেকেই তদন্তের সূত্রপাত। কয়েক মাসের তদন্তের পর মঙ্গলবার অভিযান চালানো হয়।

স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ ধরনের প্রতারণার সঙ্গে সম্পৃক্ত শতাধিক আশ্রয় আবেদন বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে কিছু ভুয়া আবেদন অনুমোদিত হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিবিসির এ বছরের এপ্রিলের অনুসন্ধানে দাবি করা হয়েছিল, যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার জন্য কিছু অভিবাসীকে সমকামী সেজে আবেদন করতে আইনজীবী ও পরামর্শকেরা সহায়তা করছেন। প্রতিবেদনে একজন আইনি পরামর্শকের গোপনে ধারণ করা বক্তব্যও প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, আশ্রয়প্রাপ্তির জন্য মিথ্যা দাবি করে প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা, অবৈধভাবে অর্জিত অর্থ জব্দ এবং আশ্রয় আবেদন বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলেও জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

১ দিন আগে
মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

৩ দিন আগে
সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

১ সপ্তাহ আগে
তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

১ সপ্তাহ আগে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ সেল গঠন

২ সপ্তাহ আগে
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জ্যাকসন হাইটসে উত্তেজনা

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জ্যাকসন হাইটসে উত্তেজনা

২ সপ্তাহ আগে