প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ● ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: জনপ্রশাসন উপদেষ্টা ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ● দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী ● প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু ● চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড ● চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক ● কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ● রেমিট্যান্স প্রবাহ, অর্থনৈতিক ভঙ্গুরতা ও রাজনৈতিক প্রভাব ●

ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ

বিজ্ঞাপন
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সদর-১ আসনের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ‘ইউনিয়ন যুব বিভাগীয় সভাপতি ও সেক্রেটারি সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। সভাপতিত্ব করেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যক্ষ শাহাজালাল জুয়েল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যুবসমাজ জাতির মেরুদণ্ড। যুবকরা সঠিক পথে থাকলে জাতিও এগিয়ে যাবে। যুবকদের সন্ত্রাস ও মাদক থেকে দূরে রেখে নিরাপদ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনের পক্ষে যুব সংগঠকদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান যুবকদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে জীবন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনী লড়াইয়ে যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দেলাওয়ার হোসেন বলেন, যুবসমাজকে সম্পদে পরিণত করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। ঠাকুরগাঁওয়ে একটি ইপিজেড প্রতিষ্ঠা করা গেলে বিপুলসংখ্যক যুবকের কর্মসংস্থান হতে পারে। পাশাপাশি স্থানীয় কাঁচামাল ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দেলাওয়ার হোসেন বলেন, যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা গেলে তারা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।

সমাবেশে জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

৮ ঘণ্টা আগে
শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল
আবরার হত্যা নিয়ে রাশেদ

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল

৮ ঘণ্টা আগে
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

১ দিন আগে
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা

১ দিন আগে
বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকার আশ্বাস

বিটিএমএ নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকার আশ্বাস

২ দিন আগে
এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান

এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান

৩ দিন আগে