প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ● ‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক ● আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু ● ধর্মীয় সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ ● মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ ● ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ● চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক ● ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী ● ‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী ● সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর ●

ধর্মীয় সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ

বিজ্ঞাপন
ধর্মীয় সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ঈদ ও পূজা সবার উৎসব উল্লেখ করে তিনি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে ১২৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু

৬ ঘণ্টা আগে
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২

কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত ২

১০ ঘণ্টা আগে
পাবিপ্রবিতে ফের র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ নারী শিক্ষার্থী হাসপাতালে

পাবিপ্রবিতে ফের র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ নারী শিক্ষার্থী হাসপাতালে

১৪ ঘণ্টা আগে
প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু

প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু

১ দিন আগে