প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু

বিজ্ঞাপন
আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু
শহিদ আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, আবু সাঈদের আত্মত্যাগের প্রভাব দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল, যা স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বেগবান করে। তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আত্মত্যাগের ইতিহাস জানতে সহায়তা করবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শহিদ আবু সাঈদ গেট নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ পথ দিয়ে চলাচলকারীরা আবু সাঈদের স্মৃতি অনুভব করতে পারবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির প্রয়াত সদস্যসচিব আনিসুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

৪ দিন আগে
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

৪ দিন আগে
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৪ দিন আগে
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

৬ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

৬ দিন আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

৬ দিন আগে